নিজের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী এমবাপ্পে বলেন, ‘এমন একজন খেলোয়াড়ও নেই যার মৌসুম আমার চেয়ে ভালো কেটেছে। তাই এবারের ব্যালন ডি’অর জয়ের একটি দারুণ সুযোগ আমার সামনে রয়েছে।’
ব্যালন ডি’অরের ভোটিং প্রক্রিয়া নিয়েও নিজের মত তুলে ধরেছেন ফরাসি তারকা। তার মতে, অতীতে অনেকবার বিশ্বের সেরা খেলোয়াড়ের বদলে সেরা দলের সেরা পারফর্মারকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
চ্যাম্পিয়নস লিগ ও ব্যালন ডি’অর না জিতে অবসরে যাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে এমবাপ্পে জানান, মাঠে নেমে জয় অর্জন করাটাই তার কাছে মূল বিষয়। তবে ব্যালন ডি’অর অনেকটাই ভোটের ওপর নির্ভরশীল বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে এক দশক পরের বিষয় নিয়ে না ভেবে আপাতত বর্তমানের দিকেই মনোযোগ দিতে চান বলে জানান এমবাপ্পে।
গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ—দুই প্রতিযোগিতাতেই সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এমবাপ্পে। তবে এসব সাফল্যের পরও ব্যালন ডি’অরের প্রতিযোগিতা তার জন্য সহজ হবে না।
এই পুরস্কারের দৌড়ে শক্ত অবস্থানে রয়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। স্পেনের হয়ে বিশ্বকাপ এবং ক্লাবের হয়ে লা লিগা জয়ের কৃতিত্ব রয়েছে তার। অন্যদিকে স্পেনের বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ক রদ্রি পেয়েছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার।
বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনও রয়েছেন আলোচনায়। বুন্দেসলিগা জয়ের পাশাপাশি এক মৌসুমে ৬০ গোল করার অসাধারণ কীর্তি গড়েছেন তিনি।
এ ছাড়া বর্তমান চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজির ফাবিয়ান রুইজ ও দেম্বেলেকেও ব্যালন ডি’অরের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ধরা হচ্ছে।
নিউজ বাংলা চ্যানেল