ঢাকা | বঙ্গাব্দ

ভারতকে হারিয়ে ইতিহাস গড়া হামজা-জামালদের ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2025 ইং | Photo Card
ভারতকে হারিয়ে ইতিহাস গড়া হামজা-জামালদের ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728
বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফুটবল লড়াই সবসময়ই বাড়তি উত্তেজনা ও আবেগ নিয়ে আসে। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচটি দেখতে গ্যালারিতে ছিল উপচে পড়া দর্শক।বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কয়েকজন উপদেষ্টাও উপস্থিত ছিলেন এই প্রতীক্ষিত ম্যাচ উপভোগ করতে।রোমাঞ্চকর এই ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে ভারতকে হারিয়েছে। 

২২ বছর পর ভারতের বিপক্ষে এ জয় পুরো ক্রীড়াঙ্গনে আনন্দের ঢেউ তোলে। ড্রেসিংরুমে সরাসরি গিয়ে ফুটবলারদের সঙ্গে এই ঐতিহাসিক জয়ের উচ্ছ্বাস ভাগ করে নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।ফুটবলারদের অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তিনি দলের জন্য ২ কোটি টাকা বোনাস ঘোষণা করেন। জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান জানান, এই পুরস্কার ঘোষণায় খেলোয়াড়রা আরও উৎসাহিত ও অনুপ্রাণিত হয়েছেন। এদিকে বাফুফে সভাপতি দলকে অভিনন্দন জানাতে হোটেলে পৌঁছেছেন নৈশভোজে অংশগ্রহণের জন্য।জয়ের উচ্ছ্বাসের মাঝেই জানা গেছে, দলের মূল তারকা হামজা আগামীকাল সকালে ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা নারী ফুটবলারদেরও দুই দফায় মোট দেড় কোটি টাকা পুরস্কার দিয়েছেন—গত বছর সাফ চ্যাম্পিয়ন হওয়ায় ১ কোটি এবং এশিয়া কাপে কোয়ালিফাই করায় ৫০ লাখ টাকা। তিনি এই দুই প্রতিশ্রুতিই পূরণ করেছেন।অন্যদিকে, নারী ফুটবলারদের সাফ চ্যাম্পিয়ন হওয়ার সময় বাফুফে দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করলেও এক বছর পার হয়ে গেলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।
খবর- যায়যায়দিন

নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স