ঢাকা | খ্রি.

দ্বিতীয় জানাজা শেষে কোটবাড়ী বাগমারা কবরস্থানে অপ্রতিমের দাফন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2026 ইং | Photo Card
দ্বিতীয় জানাজা শেষে কোটবাড়ী বাগমারা কবরস্থানে অপ্রতিমের দাফন ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতিমের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দ্বিতীয় দফা জানাজা শেষে কোটবাড়ী বাগমারা কবরস্থানে তাকে দাফন করা হয়।

দাফনের পর অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, ‘দ্রুত বিচার যাতে হয় বর্তমান প্রশাসনের কাছে এইটা আমার চাওয়া। আমার ছেলের বয়স মাত্র ১৩ বছর, সে এই বয়সে কোনো ক্রাইম তো করবেই না, না কোনো প্রেমঘটিত কারণ থাকবে। সিসিটিভি ফুটেজ দেখে বোঝাই যাচ্ছে যে আনন্দে তাদের সঙ্গে যাচ্ছে।’

অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার পেশায় ব্যবসায়ী। অপ্রতিম কুমিল্লার বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এর আগে রবিবার সকাল ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অপ্রতিমের প্রথম দফা জানাজা অনুষ্ঠিত হয়।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
গাজ্জালী স্যারের মর্মস্পর্শী কবিতা ‘অশ্রু আর বীজ’

গাজ্জালী স্যারের মর্মস্পর্শী কবিতা ‘অশ্রু আর বীজ’