ঢাকা | বঙ্গাব্দ

২৭ কেজি ওজন কমালেন জনপ্রিয় সংগীতশিল্পী

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 24, 2025 ইং | Photo Card
২৭ কেজি ওজন কমালেন জনপ্রিয় সংগীতশিল্পী ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত
ad728
ওজন কমিয়ে সবাইকে চমকে দিয়েছেন জনপ্রিয় গায়িকা মেগান ট্রেইনর।
সোমবার (২২ ডিসেম্বর) ৩২ বছরে পা রাখা এই গ্র্যামি জয়ী সংগীতশিল্পী তার নতুন শারীরিক পরিবর্তন নিয়ে সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছেন। মেগানের অদ্ভুত পরিবর্তনের ফলে প্রথমে অনেকেই তাকে চিনতে পারেননি।

মেগান নিজেই জানিয়েছেন, তিনি মোট ৬০ পাউন্ড (২৭ কেজি) ওজন কমিয়েছেন। তার এই যাত্রা শুরু হয়েছিল যখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন এবং তার শরীরে ডায়াবেটিস ধরা পড়ে। সে সময়ই তিনি অনুভব করেন, যদি তিনি তার সন্তানদের বড় করতে চান এবং ট্যুরিং চালিয়ে যেতে চান, তবে তাকে নিজের স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে।

ওজন কমানোর পর মেগান কিছুটা সমালোচনার মুখেও পড়েছেন। তিনি বলেন, ‘ওজন কমানোর পর অনেক নেতিবাচক মন্তব্য পেয়েছি। প্রথমবারের মতো নিজেকে ভালো লাগছিল, কিন্তু সমালোচনার এমন স্রোত দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম।’

এমন নেতিবাচক মন্তব্যের মোকাবেলা তিনি করেছেন গান এবং থেরাপির মাধ্যমে। তার নতুন গান ‘স্টুপিড ডোন্ট কেয়ার’-এ তিনি তার অনুভূতি প্রকাশ করেছেন।

মেগান তার দ্বিতীয় সন্তানের জন্মের পর তার স্বামী ড্যারিল সাবারার সঙ্গে যৌথভাবে স্বাস্থ্য ও ফিটনেসকে গুরুত্ব দিতে শুরু করেন। চিকিৎসকের পরামর্শে, তারা একটি বিশেষ ওজন নিয়ন্ত্রণ ওষুধ ব্যবহার করেছেন। মেগান বলেন, ‘আমরা চাই আমাদের পেশি শক্তিশালী হোক। এজন্য আমরা অনেক পরিশ্রম করেছি, তাই এটি ধরে রাখতে হবে।’

বর্তমানে মেগান সপ্তাহে তিনদিন জিমে গিয়ে ব্যায়াম করছেন এবং স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করছেন। এছাড়া হজমের সমস্যা থেকে বাঁচতে তিনি তার প্রিয় কফি পানও বাদ দিয়েছেন।

মেগান তার ফিটনেস যাত্রা নিয়ে বলেন, ‘আমি এখন সত্যিই চমৎকার অনুভব করছি। আমি নিজেকে ভালোবাসতে শিখেছি, আর এ বিষয়ে কোন লজ্জা নেই।’

মেগান ট্রেইনর ২০১৮ সালে মার্কিন অভিনেতা ড্যারিল সাবারার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান- রিলি (৪) ও ব্যারি (২)। পরিবারের সঙ্গে সুখী জীবন যাপন করছেন এই সংগীত তারকা।

খবর- সময়ের আলো


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স