বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯ হাজার ৪৪৮ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা।
১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৮ হাজার ১০৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
এর আগে গত ৩১ জুলাই ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয়েছিল ২ হাজার ২১৬ টাকা। এর ফলে দুই দফায় ভালো মানের এক ভরি সোনার দাম মোট ১২ হাজার ৭২ টাকা বেড়েছে।
৩১ জুলাই সকাল ১০টা থেকে কার্যকর হওয়া দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। ওই সময় ২১ ক্যারেটের দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দামও ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে করা হয়েছিল ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
বৃহস্পতিবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত আগের নির্ধারিত দামেই সোনার গহনা বিক্রি হয়েছে। এরপর সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়।
এদিকে সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৯৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপার দামও ২৯২ টাকা বেড়ে হয়েছে ৪ হাজার ৬৬৬ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করেছে বাজুস।
নিউজ বাংলা চ্যানেল