রবিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর হোটেল শেরাটনে ইউনিসেফ আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষা শেষ করার পরও অনেক শিক্ষার্থী মৌলিক বিষয়গুলো যথাযথভাবে আয়ত্ত করতে পারছে না। এ পরিস্থিতি পরিবর্তনে ভবিষ্যতের শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী করার প্রয়োজন রয়েছে। এর অংশ হিসেবে ধাপে ধাপে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ম্যাথ ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
দেশে প্রাইভেট টিউশনের ওপর শিক্ষার্থীদের অতিরিক্ত নির্ভরতার বিষয়টিও তুলে ধরেন তিনি। ববি হাজ্জাজের ভাষ্য, প্রাইভেট টিউশন এখন অনেকটা মহামারির রূপ নিয়েছে। এর ফলে শিক্ষার্থীদের একটি অংশ শ্রেণিকক্ষে প্রয়োজনীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা যেন বিদ্যালয়েই নিশ্চিত করা যায়, সেই ব্যবস্থা গড়ে তুলতে হবে।
এর পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানান তিনি। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে এটিকে শিক্ষাব্যবস্থার অপরিহার্য অংশ হিসেবে প্রতিষ্ঠার ওপর জোর দেন ববি হাজ্জাজ।
নিউজ বাংলা চ্যানেল