ঢাকা | খ্রি.

জামায়াতের আওয়ামী লীগের সমর্থন চাওয়ার কারণ একাত্তরের ভূমিকা: রিজভী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2026 ইং | Photo Card
জামায়াতের আওয়ামী লীগের সমর্থন চাওয়ার কারণ একাত্তরের ভূমিকা: রিজভী ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদন

একাত্তরে দেশবিরোধী ভূমিকার কারণেই জামায়াতে ইসলামী বর্তমানে আওয়ামী লীগের সমর্থন চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে চুক্তি করে বিএনপি ক্ষমতায় এসেছে—বিরোধী দলের এমন অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, বিরোধী দল ‘চকলেট প্রাপ্তি’র কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিরোধী দল হিসেবে তারা সরকারের কাছ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, মিথ্যাচার করে প্রকৃত সত্য আড়াল করা যায় না।

আওয়ামী লীগের সঙ্গে চুক্তি করে বিএনপি ক্ষমতায় এসেছে—বিরোধী দলের এমন দাবির বিষয়ে রিজভী বলেন, বিএনপি যদি সত্যিই কোনো চুক্তির মাধ্যমে ক্ষমতায় এসে থাকে, তাহলে সেই চুক্তিপত্র জনগণের সামনে প্রকাশ করা উচিত। একই সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পৃক্ততার প্রমাণ রয়েছে বলে দাবি করেন তিনি।

জামায়াতে ইসলামীর নেতাদের বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, অপপ্রচারের মাধ্যমে সরকারকে বিব্রত করার চেষ্টা চলছে। জনগণকে বিভ্রান্ত না করে রাজনৈতিক বক্তব্যের পক্ষে যথাযথ তথ্য-প্রমাণ উপস্থাপন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন রিজভী। মশাবাহিত এ রোগের ঝুঁকি কমাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ