ঢাকা | খ্রি.

১০০ টাকায় ভাত-মাংস বিক্রির ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং | Photo Card
১০০ টাকায় ভাত-মাংস বিক্রির ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : মাত্র ১০০ টাকায় গরুর মাংসের সঙ্গে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত হয়ে ওঠা মিজানুর রহমান মিজান ওরফে ‘ভাইরাল মিজানকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কাফরুল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার বিদ্যুৎ বিভাগ ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল। এরই ধারাবাহিকতায় আগারগাঁওয়ে মিজানের দোকানের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে সেখানে যান বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় কর্মকর্তাদের সঙ্গে মিজানের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদের আঘাত করেন। পরে তাকে আটক করে কাফরুল থানায় নেওয়া হয়।

ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম আরও জানান, সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় মিজানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

আগারগাঁওয়ের ফুটপাতে ছোট একটি ভাতের দোকান পরিচালনা করেন মিজানুর রহমান মিজান। সেখানে মাত্র ১০০ টাকায় গরুর মাংসের সঙ্গে ভাত, আলু ও ডাল বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স