ঢাকা | বঙ্গাব্দ

শহীদ ফেলানীর নামে জাবিতে হল

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 6, 2025 ইং | Photo Card
শহীদ ফেলানীর নামে জাবিতে হল ছবির ক্যাপশন: ছবিঃ সংগৃহীত
ad728

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শেখ হাসিনাসহ পরিবারটির সদস্যদের নামে থাকা চারটি হলের নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম রাখা হয়েছে ‘শহীদ ফেলানী হল’।

গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেটের সদস্যসচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান বলেন, শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ‘জুলাই-২৪ জাগরণী হল’,বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ‘শহীদ ফেলানী হল’, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম ‘শেরেবাংলা এ কে ফজলুল হক হল’ এবং শেখ রাসেল হলের নাম পরিবর্তন করে ‘নবাব সলিমুল্লাহ হল’ করা হয়েছে।

এর মধ্যে একটি হল শহীদ ফেলানীর নামে রাখা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। বাংলাদেশের কুড়িগ্রামের কিশোরী ফেলানী খাতুন ২০১১ সালের ৭ জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে নির্মম হত্যার শিকার হয়।বিএসএফ তাকে ‍গুলি করে মারার পর দীর্ঘক্ষণ কাঁটাতারের বেড়ার উপরেই ঝুলিয়ে রাখে লাশ। এই ছবি পরবর্তীতে বিশ্বজুড়ে গণমাধ্যমগুলোতে প্রকাশ পায় এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে। 

 খবর- যায়যায়দিন


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স