ঢাকা | খ্রি.

হাঁটুর চোটে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন এমবাপ্পে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2026 ইং | Photo Card
হাঁটুর চোটে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন এমবাপ্পে ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : কোচ হিসেবে জিনেদিন জিদানের অভিষেকটা জয়ে রাঙিয়ে দিলেন কিলিয়ান এমবাপ্পে। তুরস্কের বিপক্ষে ফ্রান্সকে ১-০ ব্যবধানে জেতানো গোলটি করলেও ম্যাচ শেষ হওয়ার আগেই চোটের কারণে মাঠ ছাড়তে হয় দলটির অধিনায়ককে। হাঁটুর চোটের কারণে নেশনস লিগের বাকি অংশে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ম্যাচ শেষে জিদানের বক্তব্যে এমবাপ্পেকে পরবর্তী ম্যাচগুলোতে না পাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। শিষ্যের চোট নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নন ফ্রান্স কোচ।

জিদান বলেন, ‘দুর্ভাগ্যবশত, পরিস্থিতি খুব একটা সুবিধার মনে হচ্ছে না। আমার মনে হয় তাকে ক্লাবে ফিরে যেতে হবে। আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। তার হাঁটু ফুলে গেছে, যা মোটেও ভালো লক্ষণ নয়।’

৬৭ মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে গোলটি করেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার এমবাপ্পে। ফ্রান্সের জার্সিতে এটি তার ৬৭তম গোল। গোলের পর উদযাপনে যাওয়ার সময়ই তাকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরও অস্বস্তি না কমায় শেষ পর্যন্ত মাঠ ছাড়েন তিনি।

খেলোয়াড় হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো জিদানের জন্য জাতীয় দলের ডাগআউটে দাঁড়ানো ছিল নতুন অধ্যায়। ১৯৯৮ বিশ্বকাপজয়ী এই সাবেক মিডফিল্ডার ফ্রান্সের কোচ হওয়ার আগে কেবল রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবেই কাজ করেছেন।

রিয়ালে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন জিদান—২০১৬ থেকে ২০১৮ এবং ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত। তার অধীনে ক্লাবটি তিনটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগা শিরোপা জেতে। বর্তমানে ৫৪ বছর বয়সী জিদানের জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক জয় দিয়ে শুরু হলেও এমবাপ্পের চোট সেই আনন্দে দুশ্চিন্তা যোগ করেছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে নতুন পদ্ধতি, আবেদন যেভাবে

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে নতুন পদ্ধতি, আবেদন যেভাবে