ঢাকা | খ্রি.

পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ, প্রতি বছর হবে ৫ কোটি: তথ্যমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং | Photo Card
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ, প্রতি বছর হবে ৫ কোটি: তথ্যমন্ত্রী ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সস্তা উন্নয়নের পথে না গিয়ে দীর্ঘমেয়াদি উদ্যোগে গুরুত্ব দিচ্ছেন। এর অংশ হিসেবেই প্রতিবছর দেশে পাঁচ কোটি করে গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

এই লক্ষ্য বাস্তবায়নে সারা দেশে বৃক্ষ মেলার আয়োজন করা হচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী।

রবিবার (৯ আগস্ট) নগরীর বেলস পার্ক মাঠে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি ও মেলার উদ্বোধন করেন।

জহির উদ্দিন স্বপন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ ক্রমেই ঝুঁকির মধ্যে পড়ছে। এর মধ্যে উপকূলীয় অঞ্চলগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে বলে উল্লেখ করেন তিনি। এ সমস্যা মোকাবিলায় বৈশ্বিকভাবে সমাধানের উদ্যোগ প্রয়োজন বলেও জানান তথ্যমন্ত্রী।

জ্বালানি ব্যবহারে সচেতন হওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এ বিষয়ে সতর্ক না হলে তাপমাত্রা মানুষের বসবাসের অনুপযোগী পর্যায়ে চলে যেতে পারে। তাই বৃক্ষরোপণের মাধ্যমে পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী রাখার প্রয়োজন রয়েছে।

উদ্বোধন শেষে মেলায় অংশ নেওয়া বিভিন্ন নার্সারির স্টল ঘুরে দেখেন তথ্যমন্ত্রী। বরিশাল বিভাগীয় বৃক্ষ মেলায় বিভিন্ন জেলা থেকে মোট ৫০টি নার্সারি অংশ নিয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত বৃক্ষমেলা চলবে। এতে বরিশাল বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
৫ কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

৫ কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ