ঢাকা | খ্রি.

পেশাজীবী দলের চট্টগ্রাম বিভাগীয় দায়িত্ব পেলেন মো. ইকবাল চৌধুরী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং | Photo Card
পেশাজীবী দলের চট্টগ্রাম বিভাগীয় দায়িত্ব পেলেন মো. ইকবাল চৌধুরী ছবির ক্যাপশন: ছবি- সংগৃহীত
ad728
চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম বিভাগ) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইকবাল চৌধুরী। গত ২২ আগস্ট ২০২৬ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।
মো. ইকবাল চৌধুরী চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার শোলকাটা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম এডভোকেট এম. এ. সামাদ চৌধুরী। ছাত্র ও কর্মজীবনের পাশাপাশি তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন।
মো. ইকবাল চৌধুরী সাবেক মন্ত্রী ও বিএনপির বর্ষীয়ান নেতা মরহুম আবদুল্লাহ আল নোমানের হাত ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত হন। দীর্ঘদিন ধরে তিনি দলের আদর্শ ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা পালন করে আসছেন।
ব্যক্তিগত জীবনে মো. ইকবাল চৌধুরী একজন ব্যবসায়ী। তিনি বিজিএমইএর সদস্য এবং আইভি হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে।
তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে অবস্থিত ‘রোগী কল্যাণ সমিতি’র আজীবন সদস্য। এছাড়াও তিনি চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পাওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, মো. ইকবাল চৌধুরীর ব্যবসায়িক, সামাজিক ও সাংগঠনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে চট্টগ্রাম বিভাগে পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
রায় ঘোষণার আগে যা বললেন চিফ প্রসিকিউটর

রায় ঘোষণার আগে যা বললেন চিফ প্রসিকিউটর