ঢাকা | খ্রি.

ইমরান ইস্যুতে সারাদেশে বিক্ষোভ, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 1, 2025 ইং | Photo Card
ইমরান ইস্যুতে সারাদেশে বিক্ষোভ, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728
কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারা মারা গেছেন এমন গুজব গত কয়েকদিন ধরে চলছে। এ গুজব তীব্র হলেও এ বিষয় খোলাসা করছে না দেশটির বর্তমান সরকার ও কারা কর্তৃপক্ষ। ইমরান খানের তিন বোন ও তার দলের সদস্যরা তার সঙ্গে দেখা করতে অনুরোধ জানালেও তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। 

এমন পরিস্থিতিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে তার দল রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে। স্থানীয় প্রশাসন তাদের এ বিক্ষোভ ঠেকাতে সেখানে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে।

সাবেক এ প্রধানমন্ত্রী রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন।রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমা ঘোষণা দিয়েছেন, ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। এর আওতায়—

যেকোনো ধরনের সভা, সমাবেশ, জমায়েত, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ, জনসভা এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির অনুরূপ যেকোনো সমাগম নিষিদ্ধ থাকবে।

অস্ত্র, শূল, ভারযুক্ত লাঠি, গুলতি, বল-বেয়ারিং, পেট্রোল বোমা, হাতে তৈরি বিস্ফোরক বা সহিংসতায় ব্যবহার হতে পারে এমন যেকোনো সরঞ্জাম বহন করা যাবে না।

অস্ত্র প্রদর্শন (আইন প্রয়োগকারী সংস্থার বহন করা অস্ত্র ছাড়া) এবং আপত্তিকর বা বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া যাবে না।

মানুষের সমাগম বা যান চলাচল নিয়ন্ত্রণের জন্য পুলিশের আরোপ করা যেকোনো নিষেধাজ্ঞা অপসারণের চেষ্টা করা যাবে না।

সাধারণ মানুষের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি ঘোষণায় জানানো হয়েছে।
খবর- সময়ের আলো

নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
উৎপাদন বাড়িয়ে ডলারনির্ভরতা কমানোর ওপর জোর দিলেন খামেনি

উৎপাদন বাড়িয়ে ডলারনির্ভরতা কমানোর ওপর জোর দিলেন খামেনি