ঢাকা | খ্রি.

মালাগাকে ৪-০ গোলে হারিয়ে রিয়ালের টানা তৃতীয় জয়, তবু বেলিংহামের আক্ষেপ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2026 ইং | Photo Card
মালাগাকে ৪-০ গোলে হারিয়ে রিয়ালের টানা তৃতীয় জয়, তবু বেলিংহামের আক্ষেপ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : লা লিগার নতুন মৌসুমে জয়যাত্রা অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ। নবাগত মালাগাকে ৪-০ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে জোসে মরিনহোর দল। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন জুড বেলিংহাম। তবে বড় ব্যবধানে জয়ের পরও ম্যাচের পুরোটা নিয়ে সন্তুষ্ট হতে পারেননি এই ইংলিশ মিডফিল্ডার।

ম্যাচ শেষে বেলিংহাম বলেন, ‘প্রথমার্ধটা দুর্দান্ত ছিল। কিন্তু শেষ ২০ মিনিট ছিল ভয়াবহ। কেন এমন হয়েছে, আমি নিশ্চিত করে বলতে পারছি না।’

তবে রিয়ালের নতুন কোচ মরিনহোর অধীনে নিজের খেলায় বেশ উপভোগ করছেন বেলিংহাম। নিজের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট তিনি। ইংলিশ তারকার ভাষায়, ‘আমি খুব খুশি। আমি আমার ফুটবল উপভোগ করছি এবং যে স্বাধীনতা আমাকে দেওয়া হচ্ছে, সেটি কাজে লাগিয়ে ভালো খেলছি।’

সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। ম্যাচের ১৯ মিনিটে একক প্রচেষ্টায় দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন বেলিংহাম।

এরপর বেলিংহামের হেড থেকে আসা বল মালাগার গোলরক্ষক আলফোনসো হেরেরোর গায়ে লেগে নিজেদের জালে জড়িয়ে যায়। শেষ পর্যন্ত গোলটি আত্মঘাতী হিসেবে নথিভুক্ত করা হয়। ম্যাচের ৩০ মিনিট পূর্ণ হওয়ার আগেই কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালের ব্যবধান ৩-০ করেন।

প্রথমার্ধে রিয়ালের আধিপত্য ছিল পরিষ্কার। ৬০ শতাংশের বেশি সময় বল নিজেদের দখলে রেখে তারা চারটি শট লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

বিরতির পর অবশ্য ম্যাচের গতি কিছুটা কমে আসে। মালাগা রক্ষণে আরও সংগঠিত হয়ে ওঠার পাশাপাশি কয়েকটি আক্রমণের সুযোগও তৈরি করে। শেষ পর্যন্ত যোগ করা সময়ে আর্দা গুলের গোল করলে ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় রিয়ালের।

লা লিগায় রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ রিয়াল বেতিস।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯৪, এখনও নিখোঁ

হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯৪, এখনও নিখোঁ