আটক এরফান কক্সবাজার শহরের দক্ষিণ মহুরিপাড়া লিংক রোড এলাকার মৃত আব্দুস ছামাদের ছেলে।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে কক্সবাজার-রামু সড়কের মিনি বান্দরবান এলাকায় রেজুখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, মিনি বান্দরবান সড়কে একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গাড়িটির নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবার সন্ধান পাওয়া যায়। পরে সেখান থেকে ৮৯ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে এরফানকে আটক করা হয়।
অভিযানের সময় আরও তিনজন পালিয়ে যায়। তারা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের সিকদার এলাকার মো. কাদের (৪৫) ও মো. কামাল (৪০) এবং রামুর পূর্ব গোয়ালিয়াপালং এলাকার মো. মুনসুর (৫৫)।
বিজিবির অধিনায়ক বলেন, ‘আটক ব্যক্তি ও পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্যসহ সংশ্লিষ্ট আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
নিউজ বাংলা চ্যানেল