ঢাকা | খ্রি.

আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2026 ইং | Photo Card
আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। প্রতিবছর আরবি রবিউস সানি মাসের ১১ তারিখে মুসলিম সমাজে দিনটি পালন করা হয়। ‘ফাতেহা’ বলতে সুরা ফাতেহা পাঠ এবং ‘ইয়াজদাহম’ বলতে ১১ তারিখকে বোঝানো হয়। অর্থাৎ ফাতেহা-ই-ইয়াজদাহম হলো ১১ তারিখের ফাতেহা পাঠ।

ইসলামের ইতিহাসের অন্যতম প্রধান সুফি সাধক ও বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্ব শাহ আবদুল কাদের জিলানি (রহ.) রবিউস সানি মাসের ১১ তারিখে ইন্তেকাল করেন। তাঁর ওফাত দিবসকে কেন্দ্র করেই দিনটি মুসলিম সমাজে বিশেষভাবে স্মরণ করা হয়।

এ উপলক্ষে মুসলমানরা বড়পীর আবদুল কাদের জিলানি (রহ.)-এর ইসলামের জন্য অবদান ও আত্মত্যাগ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি সুরা ফাতেহাসহ পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও অন্যান্য ধর্মীয় আমলের মাধ্যমে তাঁর প্রতি ইসালে সওয়াব করা হয়।

ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ, খানকা ও ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তিলাওয়াত, মিলাদ, দোয়া এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনে আবদুল কাদের জিলানি (রহ.)-এর জীবন, আধ্যাত্মিক সাধনা, ধর্মীয় শিক্ষা ও মানবকল্যাণে তাঁর কর্মকাণ্ড তুলে ধরা হবে।

এদিকে ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
নেপালের বন্যা-ভূমিধসে বাংলাদেশি হতাহতের তথ্য নেই: রাষ্ট্রদূত

নেপালের বন্যা-ভূমিধসে বাংলাদেশি হতাহতের তথ্য নেই: রাষ্ট্রদূত