ঢাকা | খ্রি.

মিরাজের ঘূর্ণিতে ত্রিনবাগোকে হারাল গায়ানা, ম্যাচসেরা বাংলাদেশি অলরাউন্ডার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং | Photo Card
মিরাজের ঘূর্ণিতে ত্রিনবাগোকে হারাল গায়ানা, ম্যাচসেরা বাংলাদেশি অলরাউন্ডার ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদন

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বল হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এবার তার ঘূর্ণিতে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। দুর্দান্ত বোলিং করে মাত্র ২৩ রান খরচায় ৪ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কারও জিতে নিয়েছেন মিরাজ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় গায়ানা। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে ত্রিনবাগোর ব্যাটারদের চাপে রাখে তারা। সেই চাপ আরও বাড়িয়ে দেন মিরাজ। নিজের প্রথম ওভার থেকেই আঁটসাঁট বোলিং করে ব্যাটারদের স্বস্তিতে থাকতে দেননি বাংলাদেশের এই অলরাউন্ডার।

গুরুত্বপূর্ণ সময়ে একের পর এক উইকেট তুলে নিয়ে ত্রিনবাগোর বড় সংগ্রহের সম্ভাবনা ভেস্তে দেন মিরাজ। তার শিকারদের মধ্যে ছিলেন কলিন মুনরো ও নিকোলাস পুরান। মুনরো ২৬ রান করে ফেরেন, আর পুরান রানের খাতাই খুলতে পারেননি।

এরপর সুনীল নারিন ও জিদ গোলিকেও সাজঘরের পথ দেখান মিরাজ। ৪ ওভারের স্পেলে একটি মেডেনসহ মাত্র ২৩ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। গায়ানার বোলিং আক্রমণে তাকে দারুণভাবে সহায়তা করেন শামার জোসেফ ও ইমরান তাহির।

মিরাজের ঘূর্ণিতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৬ রানেই থেমে যায় ত্রিনবাগো। দলের হয়ে সর্বোচ্চ রান করেন জাস্টিন গ্রিভস। কলিন মুনরোর ব্যাট থেকে আসে ২৬ রান।

১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রিত ব্যাটিং করে গায়ানা। শাই হোপের ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে জয়ের ভিত শক্ত হয়। মাঝপথে কয়েকটি উইকেট হারালেও লক্ষ্যে পৌঁছাতে খুব বেশি বেগ পেতে হয়নি তাদের।

শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৭ রান তুলে ৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ব্যাট হাতে মিরাজ অবশ্য তেমন অবদান রাখতে পারেননি। ১৪ বল খেলে করেন মাত্র ২ রান। তবে বল হাতে তার দুর্দান্ত পারফরম্যান্সই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ফলে ম্যাচসেরার পুরস্কার ওঠে তার হাতে।

সিপিএলে এবারের পারফরম্যান্স মিরাজের জন্য বাড়তি গুরুত্ব বহন করছে। ২০১৭ সালে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। দীর্ঘ অপেক্ষার পর এবার গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে মাঠে নেমে বল হাতে নিজের সামর্থ্যের জোরালো জানান দিচ্ছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

এর আগে সিপিএলে নিজের প্রথম ম্যাচেও বল হাতে আলো ছড়িয়েছিলেন মিরাজ। সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে মাত্র ১৩ রান খরচায় নিয়েছিলেন ৩ উইকেট। ফলে টুর্নামেন্টের শুরুতেই টানা দুই ম্যাচে বল হাতে তার কার্যকর পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদেরও আশাবাদী করে তুলেছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি