ঢাকা | খ্রি.

পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং | Photo Card
পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে আজ শপথ নেবেন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

এর আগে গত ২ সেপ্টেম্বর এ নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি জনস্বার্থে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর অথবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত তিনি চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন। তবে এ দুই সময়ের মধ্যে যেটি আগে ঘটবে, সেটিই কার্যকর হবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সৈকতে ‘প্লাস্টিক দৈত্য’ : দূষণের ভয়াবহতা তুলে ধরছে ভাস্কর্য

সৈকতে ‘প্লাস্টিক দৈত্য’ : দূষণের ভয়াবহতা তুলে ধরছে ভাস্কর্য