ঢাকা | খ্রি.

ডিজিএফআইয়ের জেআইসি বন্দিশালা পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিরা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং | Photo Card
ডিজিএফআইয়ের জেআইসি বন্দিশালা পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিরা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদর দপ্তরে অবস্থিত জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের (জেআইসি) গোপন বন্দিশালা পরিদর্শন করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারপতি। শনিবার সকাল সোয়া ১১টার দিকে তাদের এ পরিদর্শন শুরু হয়।

ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজার নেতৃত্বে পরিদর্শনকারী দলে চিফ প্রসিকিউটর ও আসামিপক্ষের আইনজীবীরাও রয়েছেন।

এর আগে গত শনিবার উত্তরায় র‍্যাব পরিচালিত বন্দিশালা বা গুমঘর পরিদর্শন করেছিলেন ট্রাইব্যুনালের বিচারপতিরা।

প্রসিকিউশন জানিয়েছে, র‍্যাব ও ডিজিএফআই পরিচালিত বন্দিশালায় ব্যক্তিদের গুম করে রাখার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার বিচারিক কার্যক্রমের অংশ হিসেবেই বন্দিশালাগুলো পরিদর্শন করছেন বিচারপতিরা।

জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসিতে ২৬ জনকে বন্দি রেখে নির্যাতনের অভিযোগের মামলায় শেখ হাসিনা, তারেক সিদ্দিকীসহ মোট ১৩ জন আসামি রয়েছেন। তাদের মধ্যে ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ বর্তমান ও সাবেক ১০ সেনা কর্মকর্তা রয়েছেন। এ মামলায় এক মেজর জেনারেল ও দুই ব্রিগেডিয়ার জেনারেল বর্তমানে গ্রেপ্তার রয়েছেন।

এদিকে, গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আল আযমী, হাসিনুর রহমান ও মারুফ জামানসহ আরও অনেকে এরই মধ্যে এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে ৫ কর্মসূচি জামায়াত-এনসিপি

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে ৫ কর্মসূচি জামায়াত-এনসিপি