ঢাকা | খ্রি.

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে ১২ সাংবাদিক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026 ইং | Photo Card
দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে ১২ সাংবাদিক আটক ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে অন্তত ১২ সাংবাদিককে আটক করেছে দিল্লি পুলিশ। রোববার টানা দ্বিতীয় দিনের মতো চলা বিক্ষোভের সংবাদ সংগ্রহের সময় তাঁদের আটক করা হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে পুলিশের দুর্ব্যবহার ও শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ উঠেছে।

অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) ডাকা বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আটক সাংবাদিকদের মধ্যে হিন্দুস্তান টাইমসের সহযোগী সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান’-এর এক প্রতিবেদকও রয়েছেন। ২৭ বছর বয়সী ওই প্রতিবেদকের নাম আশিস সিং।

আশিস সিংয়ের অভিযোগ, রোববার বেলা আড়াইটার দিকে আরকে আশ্রম মার্গ এলাকায় বিক্ষোভের খবর সংগ্রহ করার সময় পুলিশ তাঁকে আটক করে। এ সময় তাঁকে ধাক্কাধাক্কি করা হয় এবং ধারালো কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়। গলায় সংবাদমাধ্যমের পরিচয়পত্র ঝোলানো থাকলেও পুলিশ তা আমলে নেয়নি বলে দাবি করেন তিনি।

আশিস জানান, তিনি ক্যামেরায় আটকের ঘটনাগুলো ধারণ করছিলেন। এ সময় পুলিশ তাঁকে ধাক্কা দিতে শুরু করে। বারবার নিজেকে ‘হিন্দুস্তান’-এর প্রতিবেদক হিসেবে পরিচয় দেওয়া এবং পরিচয়পত্র দেখানোর পরও পুলিশ তাঁর কথা শোনেনি বলে অভিযোগ করেন তিনি।

পরে এক আলোকচিত্রীর সঙ্গে তাঁকে জোর করে একটি বাসে তোলা হয়। আশিসের দাবি, তিনি বিক্ষোভকারীদের কাছ থেকে দূরে অবস্থান করছিলেন এবং পুলিশের কাজে কোনো বাধা সৃষ্টি করেননি। প্রায় ২০ থেকে ৩০ মিনিট বাসে রাখার পর সেটি মন্দির মার্গ এলাকায় পৌঁছালে তিনি ও অন্য সাংবাদিকেরা বাস থেকে নেমে যান। এ সময় পুলিশ তাঁদের মুঠোফোন কেড়ে নিয়ে ছবি ও ভিডিও মুছে ফেলতে পারে বলেও আশঙ্কা করেছিলেন তিনি।

একটি জাতীয় সংবাদ সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক এক আলোকচিত্রীও আটকের শিকার হওয়ার কথা জানিয়েছেন। তাঁর অভিযোগ, বিক্ষোভকারীদের আটকের ছবি তোলার সময় পুলিশ তাঁকে ধাক্কা দিয়ে বাসে তুলে নেয়। ছবি ও ভিডিও মুছে ফেলার আশঙ্কায় তিনি নিজের মেমোরি কার্ড লুকিয়ে রাখেন।

আটক সাংবাদিকদের মধ্যে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস হিন্দি’র তিন প্রতিবেদক, ‘দ্য হিন্দু’র একজন প্রতিবেদক এবং বিভিন্ন ডিজিটাল সংবাদমাধ্যমের কয়েকজন ক্যামেরাপারসন রয়েছেন।

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, তাদের তিন সাংবাদিক শাশ্বত, সিয়া ও বিজয়কে কনট প্লেস এলাকা থেকে আটক করে ছত্রসাল স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। প্রায় ৪৫ মিনিট পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। আটকস্থল থেকে স্টেডিয়ামটির দূরত্ব প্রায় ১২ কিলোমিটার।

এদিকে সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ‘দ্য হিন্দু’র এক নারী প্রতিবেদককেও সাময়িকভাবে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তাঁকে ধাক্কা দিয়ে একটি বাসে তোলা হয়েছিল। পরে তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে প্রতিবাদ জানালে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

সাংবাদিকদের আটকের বিষয়ে দিল্লি পুলিশের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য জানতে চাওয়া হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিরোধীদের তীব্র আপত্তির মধ্যেই র‍্যাব বিলুপ্ত, এসআরবি আইন পা

বিরোধীদের তীব্র আপত্তির মধ্যেই র‍্যাব বিলুপ্ত, এসআরবি আইন পা