ঢাকা | খ্রি.

ট্রাম্পের গলফ কোর্সের কাছে অস্ত্রসহ সন্দেহভাজন গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং | Photo Card
ট্রাম্পের গলফ কোর্সের কাছে অস্ত্রসহ সন্দেহভাজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ad728

নিউজ বাংলা ডেস্ক :: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যালিফোর্নিয়া সফরের আগে লস অ্যাঞ্জেলেসের কাছে তার মালিকানাধীন ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্সের আশপাশ থেকে অস্ত্র ও অবৈধ গোলাবারুদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগ জানায়, ৩৮ বছর বয়সী জেনিন জন টায়েল গলফ কোর্সের আশপাশে ঘোরাফেরা করে ছবি ও ভিডিও ধারণ করছিলেন এবং নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করছিলেন। তার কাছ থেকে একটি পিস্তল, অবৈধ উচ্চ ধারণক্ষমতার ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

পরে এফবিআইয়ের জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্স ও শেরিফ বিভাগের যৌথ অভিযানে তার বাড়ি থেকে একটি পরিবর্তিত এআর-প্ল্যাটফর্ম রাইফেল, পিস্তল, বডি আর্মার, বিপুল পরিমাণ গুলি ও সন্দেহজনক মন্তব্য লেখা নোটবুক উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত সাধারণ মানুষের জন্য কোনো বিশ্বাসযোগ্য হুমকির প্রমাণ পাওয়া যায়নি। তবে মার্কিন সিক্রেট সার্ভিসের সহায়তায় তদন্ত চলছে এবং প্রয়োজনে তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে।

এদিকে, ট্রাম্প বর্তমানে ক্যালিফোর্নিয়া সফরে রয়েছেন। মঙ্গলবার ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্সে রিপাবলিকান পার্টির একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স