ঢাকা | খ্রি.

দীর্ঘ বিরতি শেষে পর্দায় ফিরছেন বাপ্পারাজ সানী রোজিনা ও আমিন খান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং | Photo Card
দীর্ঘ বিরতি শেষে পর্দায় ফিরছেন বাপ্পারাজ সানী রোজিনা ও আমিন খান ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ও ‘ব্যর্থ প্রেমিক’খ্যাত বাপ্পারাজ দীর্ঘ বিরতি শেষে আবারও বড়পর্দায় ফিরছেন। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘পোড়ামন ২’ সিনেমায় অভিনয়ের পর আর কোনো নতুন চলচ্চিত্রে দেখা যায়নি এই অভিনেতাকে। এবার মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’তে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

সম্প্রতি জাঁকজমকপূর্ণ মহরত অনুষ্ঠানের মাধ্যমে ‘গুলশানের চামেলি’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেন নির্মাতা মোহাম্মদ ইকবাল। সেখানেই সিনেমাটিতে বাপ্পারাজের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেন তিনি। তবে বাপ্পারাজের চরিত্রটি কী ধরনের, সে বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি নির্মাতা।

মোহাম্মদ ইকবাল বলেন, “চিত্রনাট্য ও চরিত্রের প্রয়োজন বিবেচনা করেই বাপ্পারাজকে নির্বাচন করা হয়েছে।”

‘গুলশানের চামেলি’ সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের। পাশাপাশি দীর্ঘ বিরতি কাটিয়ে বড়পর্দায় ফিরছেন অভিনেতা আমিন খানও। তারকাবহুল এই সিনেমায় আরও অভিনয় করবেন বর্ষীয়ান অভিনেত্রী রোজিনা, ওমর সানী, আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।

জানা গেছে, ‘গুলশানের চামেলি’র গল্পে উঠে আসবে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের আড়ালে থাকা অন্ধকার জীবনের নানা দিক। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নির্মিত সিনেমাটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর শিকদার। অ্যাক্সেল ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি।

নির্মাতা মোহাম্মদ ইকবাল জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। আর আগামী বছরের যেকোনো একটি ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার লক্ষ্য রয়েছে নির্মাতাদের।

এর আগে ‘রক্তঋণ’ ওয়েব সিরিজ ও ‘বিদায়’ সিনেমায় অভিনয়ের জন্য যুক্ত হয়েছিলেন বাপ্পারাজ। তবে দুটি কাজই এখনো দর্শকের সামনে আসেনি। ফলে ‘গুলশানের চামেলি’র মাধ্যমে দীর্ঘ বিরতির পর এই অভিনেতার বড়পর্দায় প্রত্যাবর্তন নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে আগ্রহ।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চার বিভাগে ৪৮ ঘণ্টায় ভারি বৃষ্টির সতর্কতা

চার বিভাগে ৪৮ ঘণ্টায় ভারি বৃষ্টির সতর্কতা