ঢাকা | খ্রি.

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপারসেল কারবাজার’

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং | Photo Card
আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপারসেল কারবাজার’ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ির ক্রেতা-বিক্রেতাদের জন্য রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চালু হয়েছে ‘সুপারসেল কারবাজার’। প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে এই গাড়ির বাজার, যেখানে একই জায়গায় বিভিন্ন ধরনের যানবাহন কেনাবেচার সুযোগ থাকবে।

উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে আয়োজিত কারবাজারটির উদ্বোধন করা হয় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে। গতকাল প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারভিডার মহাসচিব রিয়াজ রহমান, উইজার্ড শোবিজের সিইও আরিফুজ্জামান রাসেল, আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীনসহ দেশের অটোমোবাইল খাতের বিশিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া আয়োজক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, গাড়ি ব্যবসায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন গাড়ি ও বাইকিং কমিউনিটির প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথি আহমেদ ইব্রাহিম সোবহান বলেন, নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত যানবাহন এক ছাদের নিচে যাচাই করার পাশাপাশি সহজ ফাইন্যান্সিং সুবিধা পাওয়ার সুযোগ থাকায় সুপারসেল কারবাজার ক্রেতা ও বিক্রেতাদের জন্য স্বচ্ছ, সুবিধাজনক ও আন্তর্জাতিক মানের একটি প্ল্যাটফর্ম হয়ে উঠবে।

আয়োজকদের ভাষ্য, আধুনিক ও নিরাপদ পরিবেশে গাড়ি কেনাবেচার নির্ভরযোগ্য ব্যবস্থা গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। একই সঙ্গে গাড়ির মালিক ও সম্ভাব্য ক্রেতাদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করে দেশের অটোমোবাইল বাজারকে আরও গতিশীল করাও এর অন্যতম লক্ষ্য।

কারবাজারটির আরেকটি সুবিধা হলো, গাড়ি কেনাবেচার পাশাপাশি ক্রেতারা সেখানে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে অটো লোন, গাড়ি ফাইন্যান্সিং এবং অন্যান্য আর্থিক সুবিধা সম্পর্কে সরাসরি তথ্য নিতে পারবেন। এতে গাড়ি কেনার পুরো প্রক্রিয়াটি তুলনামূলকভাবে সহজ, স্বচ্ছ ও সুবিধাজনক হবে বলে জানিয়েছে আয়োজকরা।

এখন থেকে প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে ‘সুপারসেল কারবাজার’। ক্রেতারা সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি সরাসরি দেখে নিজেদের পছন্দের যানবাহন বেছে নেওয়ার সুযোগ পাবেন। অন্যদিকে, বিক্রেতারাও সম্ভাব্য ক্রেতাদের সামনে নিজেদের গাড়ি প্রদর্শন করতে পারবেন।

আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগ শিগগিরই গাড়িপ্রেমী এবং ক্রেতা-বিক্রেতাদের কাছে রাজধানীর অন্যতম জনপ্রিয় অটোমোবাইল মার্কেটপ্লেস হিসেবে জায়গা করে নেবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় সংসদ নির্বাচনে সব ধরনের ড্রোন ওড়ানো নিষিদ্ধ ঘোষণা

জাতীয় সংসদ নির্বাচনে সব ধরনের ড্রোন ওড়ানো নিষিদ্ধ ঘোষণা