ঢাকা | খ্রি.

বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্ব

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026 ইং | Photo Card
বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্ব ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) জাপানের অর্থমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা ও সহকারী অর্থমন্ত্রী মিমুরা আতসুসির দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের ঐতিহ্যবাহী অর্থনৈতিক সম্পর্ক ও উন্নয়ন অংশীদারিত্ব আরও গভীর করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করে।

বৈঠকে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগের পাশাপাশি বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। এ ছাড়া বিদ্যমান সম্পর্ককে আরও গতিশীল করা এবং নতুন নতুন খাতে যৌথভাবে কাজ করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে দুই পক্ষ একমত পোষণ করে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং বাংলাদেশ ও জাপানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। দেশটির অর্থায়নে বাংলাদেশে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বর্তমানে দুই দেশের সহযোগিতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন এবং নতুন চুক্তির উদ্যোগও অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব আরও সম্প্রসারিত হলে অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ ও বিকল্প অর্থায়নের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের তৎপরতা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের তৎপরতা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী