রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের আগস্টের মাঝামাঝি বিটকয়েনের দাম সর্বোচ্চ এক লাখ ২৪ হাজার ৪৮০ ডলারে উঠেছিল। সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অনুকূল নীতি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের চাহিদা বাড়ায় দাম ঊর্ধ্বমুখী হয়েছিল।
গত শুক্রবার টানা অষ্টম দিনের মতো দাম বাড়ে বিটকয়েনের। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে উত্থান এবং বিটকয়েন এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) প্রবাহ বাড়ায় এ বৃদ্ধির পেছনে ভূমিকা রাখে।
অন্যদিকে শুক্রবার মার্কিন ডলার দুর্বল হয়ে পড়ে। বড় মুদ্রার বিপরীতে ডলারের দর বহু সপ্তাহের মধ্যে সবচেয়ে নিচে নেমে যায়।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের ইতিবাচক গতি ও বিটকয়েন এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ETF) নতুন অর্থপ্রবাহ এই উত্থানকে আরও ত্বরান্বিত করেছে।
এদিকে মার্কিন ডলার দুর্বল অবস্থায় রয়েছে। শুক্রবার ডলারের মান প্রধান বৈদেশিক মুদ্রার বিপরীতে টানা পতনের মুখে পড়ে। সরকারি কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশে বিলম্বের কারণে ডলারের ওপর চাপ বেড়েছে বলে বিশ্লেষকদের মত।
বিশেষজ্ঞরা মনে করছেন, ক্রিপ্টোকারেন্সি বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরায় এবং বিকল্প সম্পদ হিসেবে বিটকয়েনের জনপ্রিয়তা বৃদ্ধির কারণেই এটির মূল্য আরও স্থিতিশীলভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে।
নিউজ বাংলা চ্যানেল