পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পাইলগাঁও ইউনিয়নের ইটাখলা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয় মাহি আহমদ। সে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর (বুধরপুর) গ্রামের মিশুকচালক আক্তার মিয়ার ছেলে।
শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে সুনামগঞ্জ জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে অভিযান চালিয়েও মাহির কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের দুই দিন পর রবিবার সকালে নদীর পানিতে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শাহান আহমদ।
জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নিউজ বাংলা চ্যানেল