ঢাকা | খ্রি.

ভারত ম্যাচের প্রস্তুতি হিসেবে নেপালের সঙ্গে জিততে চান কাবরেরা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 13, 2025 ইং | Photo Card
ভারত ম্যাচের প্রস্তুতি হিসেবে নেপালের সঙ্গে জিততে চান কাবরেরা ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728
ফিফা প্রীতি ম্যাচে আজ জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। আগামী ১৮ই নভেম্বর রয়েছে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। নেপালের সঙ্গে জিতে ভারত ম্যাচের প্রস্তুতি সারতে চান বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।

ম্যাচের আগের দিন গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ বস বলেন, ‘আমরা কয়েকটি চূড়ান্ত অনুশীলন সেশন করেছি। আগামীকাল (আজ) একটি প্রস্তুতি ম্যাচ আছে, যা আমাদের জন্য দারুণ এক পরীক্ষা হবে, আমরা যাতে ১৮ তারিখ ভারতের বিপক্ষে মূল ম্যাচের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হতে পারি।’ মূল লক্ষ্য ভারত হলেও, নেপালের সঙ্গে জয়ের বিষয়ে আশাবাদী এ স্প্যানিশ কোচ, ‘আমাদের মূল লক্ষ্য ভারত ম্যাচ, তবে তার আগে কাল (আজ) আমরা নেপালের বিপক্ষে ম্যাচটি জিততে চাই। কারণ, আমরা জয়ের মানসিকতা তৈরি করতে চাই।’
খবর- মানবজমিন

নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
রাজধানীতে ডিএমপির অভিযানে ৫০৪ জন গ্রেপ্তার, বিপুল মাদক ও অস্

রাজধানীতে ডিএমপির অভিযানে ৫০৪ জন গ্রেপ্তার, বিপুল মাদক ও অস্