ইন্ডিয়া টুডের প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, এরদোয়ান মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন। সেই সময় সিরিয়ার প্রতিনিধি আসনে বসে স্মার্টফোনে ইনস্টাগ্রাম ব্যবহার করছিলেন আহমেদ আল-শারা। তিনি ফোনে রিল দেখছিলেন বলে ফুটেজে দেখা গেছে।
২০২৫ সালের জানুয়ারিতে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নেন আহমেদ আল-শারা। একই বছর প্রথমবার জাতিসংঘে ভাষণ দেওয়ার পর এবারের অধিবেশনে তার অংশগ্রহণ ছিল দ্বিতীয়বার।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের বার্ষিক সাধারণ বিতর্কের উচ্চপর্যায়ের অধিবেশন শুরু হয়। বাংলাদেশের নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের মধ্য দিয়ে সেশনের মূল কার্যক্রমের সূচনা করা হয়।
বার্ষিক এই অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের প্রায় ১৩০ জন রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নিয়েছেন। এমন একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজনে এরদোয়ানের বক্তব্য চলার সময়ে সিরিয়ার প্রেসিডেন্টকে ফোনে ইনস্টাগ্রাম রিল দেখতে দেখা যাওয়ার বিষয়টি আলোচনায় এসেছে।
নিউজ বাংলা চ্যানেল