ঢাকা | খ্রি.

রামায়ণের শুটিং সেটে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত রণবীর-সাই পল্লবীর সেট

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2026 ইং | Photo Card
রামায়ণের শুটিং সেটে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত রণবীর-সাই পল্লবীর সেট ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদন

মুম্বাইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এর শুটিং সেট। এতে সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করা রণবীর কাপুর ও সীতার ভূমিকায় থাকা সাই পল্লবীর শুটিং সংশ্লিষ্ট সেটও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। একই ঘটনায় আশপাশের আরও কয়েকটি শুটিং সেটে আগুনের প্রভাব পড়েছে।

জানা যায়, ৫ অক্টোবর ভোরে রিলায়েন্স মিডিয়া ওয়ার্কস ও প্রাইম ফোকাসের পেছনে থাকা একটি অস্থায়ী সেটে আগুনের সূত্রপাত হয়। ভোর ৪টার দিকে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মুম্বাই ফায়ার ব্রিগেড, পুলিশ, অ্যাম্বুলেন্সসহ সংশ্লিষ্ট জরুরি সেবার কর্মীরা।

প্রায় ১০০ ফুট বাই ২০ ফুট জায়গাজুড়ে নির্মিত ওই সেটে কাঠ, বাঁশ, প্লাস্টিক, এসি ইউনিট ও সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুন আশপাশের কয়েকটি শুটিং সেটেও ছড়িয়ে পড়ে।

মুম্বাই ফায়ার ব্রিগেডের প্রাথমিক তথ্য অনুযায়ী, বৈদ্যুতিক ওয়্যারিং কিংবা কেবেল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৪টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত ‘রামায়ণ’ সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। বিশাল বাজেট ও বড় পরিসরের নির্মাণ পরিকল্পনার কারণে সিনেমাটির শুটিং সেটও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অগ্নিকাণ্ডে সেটের ক্ষয়ক্ষতির পর সিনেমাটির শুটিং ও নির্ধারিত সময়সূচিতে কী ধরনের প্রভাব পড়বে, তা এখনো স্পষ্ট নয়।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ