ঢাকা | খ্রি.

চার দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন মামুনুল হক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2026 ইং | Photo Card
চার দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন মামুনুল হক ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

চার দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সফরকালে তিনি সাংগঠনিক কর্মসূচি, সীরাত মাহফিল, বিভিন্ন ইসলামি ব্যক্তিত্ব ও ইসলামপন্থী রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময়সহ একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে তাঁর মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। সফরে তাঁর সঙ্গে থাকছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় নেতা মুফতি মোহাম্মদুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সল আহমদ।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়া সফরকালে মাওলানা মামুনুল হক দেশটির বিভিন্ন ইসলামি ব্যক্তিত্ব ও ইসলামপন্থী রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। এ ছাড়া দেশটির বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন এবং এসব প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে আলোচনা করার কর্মসূচি রয়েছে তাঁর।

সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও দেশটির গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে। এসব মতবিনিময় ও বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে সহযোগিতার বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে।

সফরসূচি অনুযায়ী, শুক্রবার (২৩ অক্টোবর) মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ স্থানীয় মসজিদে জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা মামুনুল হক।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন