ঢাকা | খ্রি.

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2026 ইং | Photo Card
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ফটিকছড়ির রবিউল আলম খান ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলার ১৭ থানার মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, আসামি গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলসহ অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খানকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) চট্টগ্রাম পুলিশ লাইন সিবিক সেন্টার হলরুমে আয়োজিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম) ওসি রবিউল আলম খানের হাতে এ সম্মাননা তুলে দেন। জেলার ১৭ থানার কর্মকর্তাদের ‘ক’ ও ‘খ’—দুই শ্রেণিতে বিভিন্ন কার্যক্রমের ওপর মূল্যায়নের ভিত্তিতে তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।

পুলিশ সূত্র জানায়, ফটিকছড়ি থানা এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, চিহ্নিত ও অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং মাদকবিরোধী বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি হিসেবে রবিউল আলম খানকে এ সম্মাননা দেওয়া হয়েছে। একাধিক আলোচিত মামলার অস্ত্রধারী ও দুর্ধর্ষ আসামিদের গ্রেপ্তারেও ফটিকছড়ি থানা পুলিশের বিশেষ সাফল্য রয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরের শুরুতে চারটি আগ্নেয়াস্ত্রসহ দুর্ধর্ষ এক শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার আসামিকে দ্রুততম সময়ে গ্রেপ্তারে বিশেষ ভূমিকা রাখায় ওসি রবিউল আলম খান জেলা পুলিশের পক্ষ থেকে সাহসিকতা ও সফল অভিযানের জন্য বিশেষ স্বীকৃতি পান।

অন্যদিকে, একই অনুষ্ঠানে গত এক মাসে চট্টগ্রাম জেলার ১৭ থানার মধ্যে সর্বোচ্চ ১১টি মামলা নিষ্পত্তি করায় ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমানকে জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে পুরস্কৃত করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, অপরাধ দমন, দ্রুত মামলা নিষ্পত্তি ও জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে পুলিশের সক্রিয়তা বাড়ানোর ধারাবাহিকতায় ফটিকছড়ি থানা পুলিশের এ সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এসএসসি-সমমানে পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা

এসএসসি-সমমানে পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা