ঢাকা | খ্রি.

চুল টানার ঘটনায় ৩ মিনিটে দুই লাল কার্ড, ফুটবলে অদ্ভুত কাণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026 ইং | Photo Card
চুল টানার ঘটনায় ৩ মিনিটে দুই লাল কার্ড, ফুটবলে অদ্ভুত কাণ্ড ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : ফুটবল ম্যাচে ফাউল, ট্যাকল কিংবা সংঘর্ষের ঘটনায় লাল কার্ড দেখা গেলেও প্রতিপক্ষের চুল ধরে টানার কারণে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই খেলোয়াড়ের মাঠ ছাড়ার ঘটনা বিরল। কনকাকাফ নেশন্স লিগে অ্যানগুইলা ও অ্যান্টিগুয়া অ্যান্ড বার্বুডার ম্যাচে এমনই অদ্ভুত ঘটনার জন্ম হয়েছে।

ম্যাচে তখন ৫-০ গোলে পিছিয়ে ছিল অ্যানগুইলা। এমন অবস্থায় ৬৯তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন অ্যানগুইলার মিডফিল্ডার এইডান সিপিও। মাঠে নামার পরপরই তার অস্বাভাবিক লম্বা চুলকে ঘিরে ঘটতে থাকে একের পর এক ঘটনা।

সিপিওর ড্রেডলক স্টাইলের চুল এতটাই লম্বা যে তা প্রায় গোড়ালি পর্যন্ত নেমে আসে। খেলার সময় সুবিধার জন্য তিনি সাধারণত চুল কোমরের চারপাশে পেঁচিয়ে রাখেন।

তবে মাঠে নামার মাত্র তিন মিনিট পরই সেই চুল ধরে টান দেন অ্যান্টিগুয়া অ্যান্ড বার্বুডার খেলোয়াড় কেওন গ্রিন। পেছন থেকে সিপিওর ঝুলে থাকা চুল টানার ঘটনাটি রেফারির চোখে পড়লে কোনো শাস্তির সুযোগ না দিয়ে সরাসরি লাল কার্ড দেখানো হয় গ্রিনকে। ফলে তাকে মাঠ ছাড়তে হয়।

এর পরও ঘটনার শেষ হয়নি। সতীর্থের পরিণতি দেখেও অ্যান্টিগুয়া অ্যান্ড বার্বুডার আরেক খেলোয়াড় একইভাবে সিপিওর চুল টেনে ধরেন। রেফারি এবারও তাৎক্ষণিকভাবে লাল কার্ড দেখিয়ে ওই খেলোয়াড়কে মাঠের বাইরে পাঠান।

মাত্র তিন মিনিটের মধ্যে দুই খেলোয়াড় লাল কার্ড দেখায় অ্যান্টিগুয়া অ্যান্ড বার্বুডা ৯ জনের দলে পরিণত হয়।

অ্যানগুইলা ম্যাচটি জিততে না পারলেও আন্তর্জাতিক বিরতিতে বদলি হিসেবে নেমে নিজের দীর্ঘ চুলের কারণে প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে লাল কার্ড দেখানোর ঘটনায় সিপিওকে ঘিরে বিশ্ব ফুটবলাঙ্গনে চলছে নানা রকম আলোচনা ও ট্রল।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স