ঢাকা | খ্রি.

স্টেপ ফুটওয়্যারের ৫৬ নতুন পণ্য উন্মোচন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 19, 2026 ইং | Photo Card
স্টেপ ফুটওয়্যারের ৫৬ নতুন পণ্য উন্মোচন ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

দেশের জনপ্রিয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে চারটি ক্যাটাগরিতে ৫৬টি নতুন পণ্য উন্মোচন করেছে। নতুন পণ্যের তালিকায় রয়েছে এয়ারওয়াক, লাফিয়ে স্লাইড, স্পিডি স্লাইড ও কালার স্লাইড।

স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্যসম্ভারে এবার মেয়েদের জন্যও স্লাইড যুক্ত করা হয়েছে। ফলে ছেলেদের পাশাপাশি মেয়েরাও স্টেপের স্লাইড ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে ক্রেতাদের জন্য আরও বৈচিত্র্যময় ও অন্তর্ভুক্তিমূলক পণ্যপরিসর তৈরি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন পণ্য উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেপ ফুটওয়্যারের চেয়ারম্যান আবদুস সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির, পরিচালক তানজিনা আনোয়ার কবির, অভিনেত্রী নুসরাত ফারিয়া, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও অভিনেতা তৌসিফ মাহবুবসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও ব্যবসায়িক অংশীদাররা।

অনুষ্ঠানে অভিনেত্রী নুসরাত ফারিয়া স্টেপ ফুটওয়্যারের বিভিন্ন ব্র্যান্ড প্রচারণামূলক কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির নতুন পণ্যগুলোর বৈশিষ্ট্য, গুণগত মান, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী নকশা, আরাম ও ব্যবহারিক দিক তুলে ধরেন। পাশাপাশি সাম্প্রতিক ফ্যাশন ট্রেন্ড এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নতুন পণ্যসম্ভার নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

নুসরাত ফারিয়া বলেন, ‘স্টেপ ফুটওয়্যারের মতো একটি জনপ্রিয় দেশীয় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ব্র্যান্ডের সঙ্গে কাজ করার ক্ষেত্রে পণ্যের মান, ডিজাইন ও ক্রেতাদের আস্থাকে আমি গুরুত্ব দিই। স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্যগুলোতে আধুনিক ডিজাইন, আরাম ও গুণগত মানের চমৎকার সমন্বয় আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে।’

স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তৌসিফ মাহবুব বলেন, ‘স্টেপ ফুটওয়্যারের সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করতে পেরে আমি আনন্দিত। গত কয়েক বছরে ব্র্যান্ডটির পণ্যের মান ও ডিজাইনে যে ধারাবাহিক উন্নয়ন হয়েছে, তা প্রশংসনীয়। এবারের নতুন পণ্যগুলোতেও আধুনিক ফ্যাশন, আরাম ও গুণগত মানের সমন্বয় রয়েছে। আমি বিশ্বাস করি, নতুন পণ্যগুলো ক্রেতাদের প্রত্যাশা পূরণের পাশাপাশি তাদের স্টাইল ও আত্মবিশ্বাসে নতুন মাত্রা যোগ করবে।’

নতুন পণ্য উন্মোচন প্রসঙ্গে ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, ‘স্টেপ ফুটওয়্যার সবসময় গ্রাহকদের চাহিদা, রুচি ও পরিবর্তনশীল ফ্যাশন ট্রেন্ডকে গুরুত্ব দিয়ে পণ্য তৈরি করে আসছে। আমাদের লক্ষ্য শুধু জুতা তৈরি নয়; বরং গ্রাহকদের দৈনন্দিন জীবনে আরাম, আত্মবিশ্বাস ও স্টাইল নিশ্চিত করা।’

তিনি আরও বলেন, ‘দেশীয় ব্র্যান্ড হিসেবে স্টেপ ফুটওয়্যারের অগ্রযাত্রার পেছনে রয়েছে গ্রাহকদের দীর্ঘদিনের আস্থা ও ভালোবাসা। সেই আস্থাকে আরও শক্তিশালী করে স্টেপ ফুটওয়্যারকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরে একটি স্বীকৃত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য। নতুন পণ্যসম্ভার সেই দীর্ঘমেয়াদি যাত্রারই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

বর্ণাঢ্য এ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা অ্যাড সাইন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স