ঢাকা | খ্রি.

দুপুরের আগেই ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2026 ইং | Photo Card
দুপুরের আগেই ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : ঢাকা ও আশপাশের এলাকায় সোমবার দুপুর ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ সময় রাজধানীর আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯০ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। সকাল ৬টায় রাজধানীতে বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে ঢাকায় সূর্যাস্ত হবে। পরদিন মঙ্গলবার সূর্যোদয় হবে সকাল ৫টা ৩৭ মিনিটে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
রেকর্ড দরপতনে ইরানি রিয়াল, ডলার ছাড়াল ২০ লাখ

রেকর্ড দরপতনে ইরানি রিয়াল, ডলার ছাড়াল ২০ লাখ