ঢাকা | খ্রি.

ইরানের সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2026 ইং | Photo Card
ইরানের সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : ইরানের পক্ষ থেকে দেওয়া সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার সহযোগীদের জানিয়েছেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবারও বোমা হামলা চালানোর পরিকল্পনা রয়েছে তার।

ট্রাম্পের এমন অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, সংঘাতের অবসানের লক্ষ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি পরিকল্পনা পাঠানো হয়েছিল। ওই প্রস্তাব অনুযায়ী, সাত দিন পর আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পাশাপাশি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আবার আলোচনায় বসার কথা ছিল। তবে ট্রাম্প প্রস্তাবটি সরাসরি নাকচ করে দেন।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জুনে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা চুক্তি বাস্তবায়িত না হওয়ার জন্য মার্কিন প্রশাসনকে দায়ী করেন। তার বক্তব্য, যুক্তরাষ্ট্র আলোচনার পরিবর্তে হামলা ও বোমাবর্ষণের পথ বেছে নিয়েছে।

ট্রাম্পের এই কঠোর অবস্থানের প্রেক্ষাপটে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
জালিয়াতির অভিযোগে বাসা থেকে গ্রেফতার অভিনেত্রী

জালিয়াতির অভিযোগে বাসা থেকে গ্রেফতার অভিনেত্রী