ঢাকা | খ্রি.

পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জল গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2026 ইং | Photo Card
পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জল গ্রেপ্তার ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের ঢাকাইয়াপট্টিতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পরে বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, এস এম হুমায়ূন কবির উজ্জলের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিখোঁজ আল আমিনকে গুম করে হত্যা, ছাত্রদের ওপর হামলা এবং সন্ত্রাসবিরোধী আইনে করা মামলাও রয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, উজ্জলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা ছিল। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
টেস্টোস্টেরন: শুধু পুরুষত্ব নয়, সুস্থ জীবনেরও নীরব নিয়ন্ত্রক

টেস্টোস্টেরন: শুধু পুরুষত্ব নয়, সুস্থ জীবনেরও নীরব নিয়ন্ত্রক