ঢাকা | খ্রি.

দেশজুড়ে কুয়াশার আভাস, বৃষ্টির সম্ভাবনা নেই

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 23, 2026 ইং | Photo Card
দেশজুড়ে কুয়াশার আভাস, বৃষ্টির সম্ভাবনা নেই ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

অক্টোবরের শেষ দিকে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিচ্ছে কুয়াশা। তবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকলেও দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস নেই।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২৩ অক্টোবরের দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপটি সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে এটি শক্তিশালী হওয়ার সম্ভাবনাও রয়েছে।

তবে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা থাকলেও এর প্রভাবে আপাতত দেশের কোথাও বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। আবহাওয়ার পরিস্থিতির পরিবর্তন হলে পরবর্তী পূর্বাভাসে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
জামায়াত আমিরের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ