‘ওএমজি’ (২০১২) এবং ‘ওএমজি ২’ (২০২৩) দু’টি ছবিই দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। সামাজিক ও ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে সাহসী বক্তব্যের জন্য এই ফ্র্যাঞ্চাইজির আলাদা পরিচিতি তৈরি হয়েছে।
সেই জনপ্রিয়তা মাথায় রেখেই নির্মাতারা তৃতীয় কিস্তি নিয়ে বেশ আশাবাদী। তার উপর অক্ষয় ও রানি—এই দুই তারকার একসঙ্গে পর্দাভাগ করা ছবির আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে।
সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ছবির প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। চলতি বছরের মাঝামাঝি সময় থেকেই নাকি ‘ওএমজি ৩’–এর শুটিং শুরু হওয়ার কথা।
প্রথম দুই ছবির সাফল্যের পর তৃতীয় ফ্র্যাঞ্চাইজিতে কোনও রকম খামতি রাখতে নারাজ অক্ষয় কুমার নিজেও।
নতুন বছরের শুরুতেই এমন খবরে তাই দর্শকদের অপেক্ষা আরও তীব্র হয়েছে। ‘ওএমজি ৩’ আদৌ অক্ষয়–রানির প্রথম জুটি হিসেবে কতটা চমক দেখাতে পারে, এখন সেটাই দেখার।
খবর- কালের কণ্ঠ
নিউজ বাংলা চ্যানেল