ঢাকা | খ্রি.

এমটিভি ভিএমএতে বর্ষসেরা ভিডিও পুরস্কার টেইলর সুইফটের

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 28, 2026 ইং | Photo Card
এমটিভি ভিএমএতে বর্ষসেরা ভিডিও পুরস্কার টেইলর সুইফটের ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের (ভিএমএ) এবারের আসরে বড় স্বীকৃতি পেয়েছেন পপ তারকা টেইলর সুইফট। ‘দ্য ফেট অব ওফেলিয়া’ গানের মিউজিক ভিডিওর জন্য তিনি বর্ষসেরা ভিডিও পুরস্কার অর্জন করেছেন।

পুরস্কার গ্রহণের বক্তব্যে নিজের পাওয়া এই সম্মাননা সম্প্রতি প্রয়াত কিংবদন্তি কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনের স্মৃতির উদ্দেশে উৎসর্গ করেন সুইফট।

২০২৫ সালে প্রকাশিত সুইফটের ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অ্যালবামের প্রথম একক গান ছিল ‘ওফেলিয়া’। পুরস্কার নেওয়ার সময় ৮০ বছর বয়সে মারা যাওয়া ডলি পার্টনকে ‘চূড়ান্ত শোগার্ল’ হিসেবে উল্লেখ করেন সুইফট। তিনি বলেন, ‘তার সময়ে এই পৃথিবীতে থাকতে পেরে আমরা সবাই সৌভাগ্যবান।’

মিউজিক ভিডিও পরিচালনা ও লেখার স্বীকৃতিতেও এবার সুইফটকে বিশেষ ‘আর্টিস্ট ডিরেক্টর অনার্স’ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে তার নতুন একক গান ‘পেশেন্ট জিরো’-এর মিউজিক ভিডিওও প্রকাশ করা হয়।

এদিকে সংগীতজগতের তারকাদের অংশগ্রহণে আয়োজিত এবারের অনুষ্ঠানে অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগেও একাধিক শিল্পী পুরস্কৃত হয়েছেন। বর্ষসেরা শিল্পীর পুরস্কার পেয়েছেন ম্যাডোনা।

সাবরিনা কার্পেন্টারের সঙ্গে ম্যাডোনার দ্বৈত গান ‘ব্রিং ইয়োর লাভ’ সেরা যৌথ কাজের পুরস্কারও অর্জন করেছে। কার্পেন্টারের সঙ্গে কাজের অভিজ্ঞতাকে চমৎকার বলে উল্লেখ করেন ম্যাডোনা।

অন্যদিকে জনপ্রিয় কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের সদস্য লিসা তার একক গান ‘ড্রিম’-এর জন্য সেরা পপ ভিডিওর পুরস্কার জিতেছেন। পুরস্কার গ্রহণের সময় আবেগাপ্লুত লিসা অশ্রুসিক্ত চোখে তার ভক্তদের, যাদের ‘লিলিস’ বলা হয়, প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান।

এবারের ভিএমএর মূল বিভাগগুলোর বিজয়ীদের নির্বাচিত করা হয়েছে ভক্তদের অনলাইন ভোটের মাধ্যমে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
চাঁদাবাজি-দখলবাজির বিরুদ্ধে কঠোর সরকার, ফুটপাত দখলমুক্ত হওয়া

চাঁদাবাজি-দখলবাজির বিরুদ্ধে কঠোর সরকার, ফুটপাত দখলমুক্ত হওয়া