ঢাকা | খ্রি.

করছাড়সহ আয়কর রিটার্ন জমার শেষ দিন আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026 ইং | Photo Card
করছাড়সহ আয়কর রিটার্ন জমার শেষ দিন আজ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক:  চলতি ২০২৬-২৭ অর্থবছরে আয়কর রিটার্ন জমা দিয়ে করছাড় পাওয়ার সুযোগ শেষ হচ্ছে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর)। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে প্রদেয় করের ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা—যেটি কম, সেই পরিমাণ করছাড় পাওয়া যাবে। চলতি অর্থবছর থেকেই এই নতুন নিয়ম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ধরা যাক, গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত কোনো ব্যক্তির করযোগ্য আয় হয়েছে ৭ লাখ টাকা। এর মধ্যে প্রথম ৪ লাখ টাকা আয়ের ওপর কোনো কর দিতে হবে না। বাকি ৩ লাখ টাকার ক্ষেত্রে ১০ শতাংশ হারে ৩০ হাজার টাকা কর প্রযোজ্য হবে।

আজকের মধ্যে ওই ব্যক্তি আয়কর রিটার্ন জমা দিলে প্রদেয় ৩০ হাজার টাকার ওপর ৫ শতাংশ হারে অর্থাৎ ১ হাজার ৫০০ টাকা করছাড় পাবেন। ফলে তাকে কর হিসেবে পরিশোধ করতে হবে ২৮ হাজার ৫০০ টাকা।

তবে এই করছাড় সারা বছর পরিশোধ করা অগ্রিম বা উৎসে কাটা করের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সঞ্চয়পত্রের মুনাফা নেওয়ার সময় কেটে রাখা অগ্রিম কর, ব্যাংকের এফডিআরের মুনাফার ওপর কাটা উৎসে কর এবং বেতন-ভাতার ওপর প্রতি মাসে পরিশোধ করা অগ্রিম করের ওপরও এই সুবিধা পাওয়া যাবে না।

অর্থাৎ, একজন করদাতা সারা বছর যে অগ্রিম বা উৎসে কর দিয়েছেন, তা বাদ দেওয়ার পর রিটার্ন জমার সময় নিট যে কর পরিশোধ করবেন, কেবল সেই অর্থের ওপরই করছাড় প্রযোজ্য হবে।

এদিকে, নিয়ম মেনে সারা বছর কর পরিশোধ করা করদাতাদের ক্ষেত্রে এই ব্যবস্থাকে বৈষম্যমূলক বলে মনে করছেন সংশ্লিষ্ট করদাতারা।

চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে রিটার্ন জমা দিলে প্রদেয় করের ৫ শতাংশ অথবা ২৫ হাজার টাকা—যেটি কম, সেই পরিমাণ ছাড় পাওয়া যাবে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে রিটার্ন জমা দিলে কোনো প্রণোদনা থাকবে না।

এরপর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকে রিটার্ন জমা দিলে প্রদেয় করের অতিরিক্ত ২ শতাংশ হারে অথবা সর্বনিম্ন ৩ হাজার টাকা জরিমানা দিতে হবে। আর এপ্রিল থেকে জুনের মধ্যে রিটার্ন জমা দিলে প্রদেয় করের অতিরিক্ত ৫ শতাংশ অথবা সর্বনিম্ন ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স