ঢাকা | খ্রি.

বগুড়ায় বিকল ট্রাক মেরামতের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত ২

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং | Photo Card
বগুড়ায় বিকল ট্রাক মেরামতের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত ২ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : বগুড়ার শেরপুরে মহাসড়কের পাশে বিকল হয়ে পড়া কাঠবোঝাই ট্রাক মেরামতের সময় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়ভাবে জানা গেছে, ট্রাকটি মেরামতের সময় দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন তাদের ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে তিনজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের শেরপুর স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা আহত ও হতাহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তির অবস্থাও আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের শেরপুর স্টেশনের কর্মকর্তা নুরুল ইসলাম জানান, বিকল ট্রাক মেরামতের সময় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

দুর্ঘটনার পর ধাক্কা দেওয়া যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুদ্ধবিরতির পরও গাজায় ১০৭ ত্রাণ আবেদন বাতিল করেছে ইসরায়েল

যুদ্ধবিরতির পরও গাজায় ১০৭ ত্রাণ আবেদন বাতিল করেছে ইসরায়েল