ঢাকা | খ্রি.

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, পাঁচ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2026 ইং | Photo Card
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, পাঁচ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পাঁচটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ী মেট্রো থানার দেওয়ালিয়া বাড়ি এলাকায় বাচ্চু মিয়ার পলি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুনের শিখা আশপাশের অন্যান্য গোডাউনেও ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। পরে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট সেখানে যুক্ত হয়। পাঁচটি ইউনিট প্রায় চার ঘণ্টা কাজ করার পর সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কোনাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও বাতাসের বেশি গতির কারণে তা নেভানোর কাজে কিছুটা বেগ পেতে হয়েছে।

তিনি বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং অগ্নিকাণ্ডে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তদন্ত শেষ হলে জানা যাবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
২৭ কেজি ওজন কমালেন জনপ্রিয় সংগীতশিল্পী

২৭ কেজি ওজন কমালেন জনপ্রিয় সংগীতশিল্পী