সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল
ঘোষণা ও বাস্তবায়নের বিষয়ে
ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড.
সালেহউদ্দিন আহমেদ।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে
নাটোরের গুরুদাসপুর মিনি স্টেডিয়াম পরিদর্শনে
এসে তিনি এ আহ্বান
জানান।
অর্থ উপদেষ্টা বলেন,
পে স্কেলের বিষয়ে একটি কমিটি গঠন
করা হয়েছে। ওই কমিটি রিপোর্ট
জমা দিলে দ্রুত তা
বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপদেষ্টার
সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ
আব্দুর রশীদ, অর্থ সচিব ড.
মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার
কাদের সিদ্দিকী এবং বিজ্ঞান ও
প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার
হোসেন।
এছাড়াও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর
রশিদ, নাটোরের জেলা প্রশাসক আসমা
শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব ও উপজেলা নির্বাহী
কর্মকর্তা ফাহমিদা আফরোজসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খবর-যুগান্তর
নিউজ বাংলা চ্যানেল