ঢাকা | খ্রি.

ফেসবুক লাইভে সরকারের সমালোচনা করে গ্রেপ্তার সাথী আক্তার জামিনে মুক্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2026 ইং | Photo Card
ফেসবুক লাইভে সরকারের সমালোচনা করে গ্রেপ্তার সাথী আক্তার জামিনে মুক্ত ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : ফেসবুক লাইভে সরকারের সমালোচনা করার পর গ্রেপ্তার হওয়া ময়মনসিংহের ভালুকার নারী উদ্যোক্তা সাথী আক্তার (৩০) জামিন পেয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

ময়মনসিংহ আদালতের পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দুপুর সাড়ে ১২টায় সাথী আক্তারকে আদালতে হাজির করার দিন ধার্য ছিল। তাঁর পক্ষে আইনজীবী মাহতাব উদ্দিন আহমেদ শুনানিতে অংশ নেন। শুনানি শেষে পাঁচ শ টাকার মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন আদালত। এরপর দুপুরেই আদালতের হাজতখানা থেকে তাঁকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

এর আগে গত ২৪ অক্টোবর রবিবার দুপুর ২টার দিকে ‘সাথী মেকওভার’ নামের একটি ফেসবুক আইডি থেকে দুটি লাইভ ভিডিও প্রচার করেন সাথী আক্তার। পাঁচ মিনিট ২২ সেকেন্ড এবং আট মিনিট আট সেকেন্ডের ভিডিও দুটিতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’

ভিডিও দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। তাঁরা সাথীর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে তাঁর বিচারের দাবি জানান। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে ওই দিন রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাঁকে হেফাজতে নেয়।

পরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ২৫ অক্টোবর সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়। বুধবার শুনানি শেষে তিনি জামিন পেলেন।

সাথী আক্তার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটে ‘সাথী বিউটি পার্লার’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি স্থানীয় বাসিন্দা আমজাদ আলীর মেয়ে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
মঞ্চে বোতল ছোড়ার ঘটনায় ক্ষমার আহ্বান জানালেন হাসান

মঞ্চে বোতল ছোড়ার ঘটনায় ক্ষমার আহ্বান জানালেন হাসান