ঢাকা | খ্রি.

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ৪৪ স্কোর নিয়ে ৬২তম ঢাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2026 ইং | Photo Card
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ৪৪ স্কোর নিয়ে ৬২তম ঢাকা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : ধুলো, ধোঁয়া ও ক্ষতিকর কণার কারণে বিশ্বের বিভিন্ন শহরে বাড়ছে বায়ুদূষণ। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডও দূষণের মাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। এর মধ্যে বুধবারের বায়ুমান সূচকে পাকিস্তানের লাহোর সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) প্রকাশিত সূচক অনুযায়ী, লাহোরের বায়ুমান স্কোর ২১৪। এই মাত্রার বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকার স্কোর ৪৪, যা নিয়ে শহরটি দূষিত শহরের তালিকায় ৬২তম অবস্থানে রয়েছে। এ মাত্রার বায়ু ‘অনেক ভালো’ হিসেবে গণ্য করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) আইকিউএয়ারের সূচকে বিশ্বের বিভিন্ন শহরের বায়ুর মানের এ তথ্য প্রকাশ করা হয়।

দূষিত শহরের তালিকায় ১৭৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং। ১৭৫ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। ভারতের কলকাতা ১৬৮ স্কোর নিয়ে রয়েছে চতুর্থ অবস্থানে। আর ১৬০ স্কোর নিয়ে পঞ্চম স্থানে আছে ভিয়েতনামের হ্যানয়।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘অনেক ভালো’ হিসেবে বিবেচিত হয়।

বাংলাদেশে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) নির্ধারণে দূষণের পাঁচটি বৈশিষ্ট্য বিবেচনা করা হয়। এগুলো হলো বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ঢাকার বায়ুদূষণের প্রধান তিনটি উৎস হচ্ছে ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণে মৃত্যুর হার বেড়েছে। এ কারণে বিশ্বজুড়ে প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির হিস্যা আদায় করবো: মির্জা ফখরুল

তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির হিস্যা আদায় করবো: মির্জা ফখরুল