ঢাকা | খ্রি.

সীতাকুণ্ডে বিএসআরএমের লরিচাপায় ৬ জন নিহত, আহত ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2026 ইং | Photo Card
সীতাকুণ্ডে বিএসআরএমের লরিচাপায় ৬ জন নিহত, আহত ৩ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএসআরএম কোম্পানির বেপরোয়া গতির লরিচাপায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১টা ১০ মিনিটে উপজেলার কুমিরা দক্ষিণ বাইপাস এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

কুমিরা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে ঢাকামুখী শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে পড়ে। বাসটি মেরামতে দেরি হওয়ায় প্রচণ্ড গরমের মধ্যে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে সড়কের পাশে রাখা গাছের গুঁড়িতে বসে অপেক্ষা করছিলেন। এ সময় একই লেনে বেপরোয়া গতিতে আসা বিএসআরএম কোম্পানির একটি খালি লরি তাঁদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দুই নারী ও এক পুরুষ নিহত হন। গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে নেত্রকোনার স্বপ্না ও শিশু ইব্রাহিমের পরিচয় জানতে পেরেছে ফায়ার সার্ভিস। তবে বাকি নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট শামীম আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যাত্রীদের চাপা দেওয়া লরিটি বিএসআরএম কোম্পানির। দুর্ঘটনার পর লরিটি আটক করা হলেও চালক ও তাঁর সহকারীকে পাওয়া যায়নি।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল মামুন জানান, দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। গুরুতর আহত নারী, পুরুষ ও শিশুসহ ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় সড়কে নিরাপত্তা, বিকল যানবাহনের পাশে অপেক্ষমাণ যাত্রীদের সুরক্ষা এবং বেপরোয়া গতিতে ভারী যানবাহন চালানোর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
যথা সময়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রয়

যথা সময়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রয়