সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি জানান, যারা পুনঃপরীক্ষণের জন্য আবেদন করবে, তাদের উত্তরপত্র পূর্ণাঙ্গভাবে পুনঃপরীক্ষা করা হবে। প্রস্তুতি ভালো থাকার পরও অনেক সময় শিক্ষার্থীরা প্রত্যাশিত ফলাফল পায় না বলেও উল্লেখ করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, বোর্ডের ১৯৯৮ সালের আইনে খাতা পরিদর্শনের সুযোগ ছিল না। তবে বর্তমানে সেই ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। পুনঃপরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে এবং কোনো ধরনের ভুলত্রুটি পাওয়া গেলে সেগুলোর ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে সোমবার প্রকাশিত হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল। এবার এ পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।
নিউজ বাংলা চ্যানেল