শুক্রবার (৭ আগস্ট) ঝিনাইদহ সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে রাশেদ খাঁন জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপি প্রার্থী দিয়েছে। এ বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্যরা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর ওপর দায়িত্ব অর্পণ করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর মেধা, যোগ্যতা, বিচক্ষণতা ও দূরদর্শিতার ভিত্তিতেই রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাবেক সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ঝিনাইদহ পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান শেখর, জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ অন্যরা।
নিউজ বাংলা চ্যানেল