ঢাকা | খ্রি.

মক্কা চুক্তির প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 ইং | Photo Card
মক্কা চুক্তির প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : মক্কা চুক্তির বিরোধিতা করে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছেন আন্দোলনকারীরা। সমাবেশ থেকে তারা দেশবিরোধী বলে দাবি করা এ আয়োজনের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সোমবার সন্ধ্যায় পুরান পল্টন এলাকায় ‘বন্দর রক্ষা ও করিডোরবিরোধী আন্দোলনের’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ ও মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে অর্ধশতাধিক আন্দোলনকারীকে হাতে মশাল নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এ সময় বিক্ষোভকারীরা ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’, ‘দেশ বিক্রির বিরুদ্ধে রুখে দাঁড়াও’, ‘চট্টগ্রাম বন্দর, বিদেশিদের দেব না’ এবং ‘আমার মাটি আমার মা, মার্কিন ঘাঁটি হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিলসহ যেসব প্রচারণা নিষিদ্ধ

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিলসহ যেসব প্রচারণা নিষিদ্ধ