ঢাকা | খ্রি.

আল-আকসা মসজিদ নিয়ে জর্ডানের জরুরি সতর্কবার্তা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং | Photo Card
আল-আকসা মসজিদ নিয়ে জর্ডানের জরুরি সতর্কবার্তা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিউজ বাংলা ডেস্ক: জেরুজালেমের আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রককে ঘিরে বর্তমান পরিস্থিতি পরিবর্তনের আশঙ্কায় আরব লীগভুক্ত দেশগুলোর পাশাপাশি তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জর্ডান। গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, জর্ডানের আশঙ্কা—ইসরাইল যদি আল-আকসা প্রাঙ্গণের বর্তমান স্থিতাবস্থা পরিবর্তন করে, তবে তা বড় ধরনের ধর্মীয় সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে।

সম্প্রতি ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের নেতৃত্বে প্রায় দুই হাজার ইসরাইলি আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে ধর্মীয় আচার পালন করায় জর্ডান উদ্বেগ প্রকাশ করেছে। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, আল-আকসার স্থিতাবস্থায় হস্তক্ষেপ সমগ্র মুসলিম বিশ্বে উত্তেজনা ছড়িয়ে দিতে পারে।

একই সঙ্গে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্ভাব্য উচ্ছেদ এবং তাদের জর্ডানে স্থানান্তরের যেকোনো প্রচেষ্টাকে ‘রেড লাইন’ উল্লেখ করে জর্ডান তা প্রতিহত করার ঘোষণা দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স